সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

সবচেয়ে বেশি যেসব প্রশ্ন আসে, সেগুলোর উত্তর এখানে দিলাম। আরও কিছু জানার থাকলে নির্দ্বিধায় আমাদের জানান!

Quicket কী?

Quicket একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে নানা ইভেন্টের টিকিট সহজেই খুঁজে, দেখে আর কিনে ফেলা যায়। কনসার্ট আর ফেস্টিভ্যাল থেকে শুরু করে কনফারেন্স আর স্পোর্টস ইভেন্ট, সব ধরনের আয়োজনেই আমরা ঝামেলাহীন টিকিটিংয়ের ব্যবস্থা করি।

Quicket-এ কীভাবে টিকিট কিনব?

টিকিট কিনতে আমাদের ওয়েবসাইটে গিয়ে ইভেন্টের তালিকা ব্রাউজ করুন। পছন্দের ইভেন্টটা পেয়ে গেলে তাতে ক্লিক করে বিস্তারিত আর টিকিটের অপশন দেখে নিন। কয়টা টিকিট লাগবে বেছে নিন, চেকআউটে যান, আর নির্দেশনা মেনে নিরাপদে কেনাটা শেষ করুন।

ইভেন্টে যেতে না পারলে কি রিফান্ড পাব?

রিফান্ডের নিয়ম ইভেন্ট আয়োজকভেদে আলাদা হয়। তাই কেনার আগে ওই ইভেন্টের বিবরণ আর রিফান্ড নীতিটা দেখে নিন। কিছু জানার থাকলে বা সাহায্য লাগলে আমাদের কাস্টমার সাপোর্ট টিমকে জানাতে পারেন।

টিকিট হাতে পাব কীভাবে?

কেনা শেষ হলেই টিকিটসহ একটা কনফার্মেশন ইমেইল পেয়ে যাবেন। ইভেন্টে ঢোকার সময় টিকিটটা প্রিন্ট করে নিতে পারেন, আবার ফোনে ইলেকট্রনিক ভার্সনও দেখাতে পারেন। টিকিট সংগ্রহ নিয়ে আলাদা কোনো নির্দেশনা আছে কি না, ইভেন্টের বিবরণে দেখে নেবেন।

টিকিট নিয়ে সমস্যা হলে বা ইভেন্টে ঢুকতে না পারলে কী করব?

কোনো সমস্যায় পড়লে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাস্টমার সাপোর্ট টিমকে জানান। টিকিট পৌঁছানো, ইভেন্টে ঢোকা বা অন্য যেকোনো বিষয়। যেখানেই আটকান, আমরা পাশে আছি।

আমার পেমেন্ট তথ্য কি নিরাপদ?

হ্যাঁ। আপনার পেমেন্ট তথ্যের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। আপনার ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে আমাদের প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড এনক্রিপশন ব্যবহার করে। আর লেনদেন শেষ হয়ে গেলে আমাদের সার্ভারে আপনার পেমেন্ট তথ্য রাখা হয় না।

এখনও প্রশ্ন আছে? আমাদের সাথে যোগাযোগ করুন

Quicket অ্যাপ নামিয়ে নিন

টিকিট হাতের মুঠোয়, চেকআউট আরও দ্রুত, অফলাইনেও চলবে।

App Store থেকে ডাউনলোড করুনGoogle Play থেকে নিন